ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হাতিরঝিল থানা হেফাজতে আসামির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২২ রাত ১০:২৯

রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে থাকা সুমন শেখ (২৭) নামে এক আসামির মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।

শনিবার (২০ আগস্ট) রাতে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার আজিমুল হক এ তথ্য জানান।বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই হেমায়েত হোসেন ও কনস্টেবল মো. জাকারিয়া।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে বলেন, গত ১৫ আগস্ট ইউনিলিভারের পিউরিট কোম্পানি থেকে ৫৩ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন- আল আমিন, সোহেল রানা ও অনিক হোসেন। তারা এখন কারাগারে আছেন। ওই তিনজনের জিজ্ঞাসাবাদ ও চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রুম্মন শেখকে শনাক্ত করা হয়। এরপর গতকাল শুক্রবার বিকেলে রামপুরা মহানগর এলাকার বাসা থেকে রুম্মনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাসা থেকে তিন লাখ ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালানো হয়। এরপর অভিযান শেষে রাত ১১টার দিকে তাকে থানা হেফাজতে রাখা হয়।

ডিসি আরও বলেন, শনিবার সকালে রুম্মন শেখকে আদালতে পাঠানোর কথা ছিল। কিন্তু শুক্রবার দিনগত রাতে রাত ৩টা ৩২ মিনিটে রুম্মন তার পরনে থাকা ট্রাউজার দিয়ে লোহার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয়। যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এ ফুটেজ নিহতের স্ত্রীসহ স্বজনদেরও দেখানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় রাতে ডিউটি অফিসার হেমায়েত হোসেন ও কনস্টেবল মো. জাকারিয়াকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে সুমন শেখের মৃত্যুর প্রতিবাদে শনিবার বিকেলে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেন স্বজনরা।

সুমনের আত্মীয় সোহেল আহমেদ গণমাধ্যমকে বলেন, শুক্রবার দুপুরে একটি চুরির মামলায় সুমন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। সুমন রামপুরায় পরিবারের সঙ্গে বসবাস করে। আজ আমরা জানতে পারি সে থানার ভেতরে মারা গেছে।

তিনি আরও বলেন, সুমন থানায় আত্মহত্যা করেছে এমন সিসিটিভি ফুটেজ পুলিশ আমাদের দেখিয়েছে। সেখানে দেখা যায়, রাত সাড়ে ৩টায় সুমন তার পরনের ট্রাউজার দিয়ে থানার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। আমাদের প্রশ্ন, থানায় পুলিশের হেফাজতে একজন লোক কীভাবে আত্মহত্যা করে?

এমএসএম / এমএসএম

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং গুপ্ত বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে দুদকের তৎপরতা’

স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের ভূমিকা, অধিকার ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা সভা

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

ঢাকা কলেজে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ও সেমিনার

দৈনিক আলোর বার্তা’র প্রকাশক ও সম্পাদক রফিক উল্লাহ সিকদারের ইন্তেকালে জাতীয় সংবাদপত্র পরিষদের সভাপতির শোক

বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা জব্দ

জাতীয় সাংবাদিক সংস্থা(ট্রাঃ)এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন স্বামীর সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ আপন ননদের বিরুদ্ধে!

ওসি কামরুলের দূরদর্শী নেতৃত্বে শাহজালালে পুলিশের অভিযান, আটক ৪০ ভবঘুরে ও ভিক্ষুক

বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী

কুচক্রী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন ইকবাল হোসেন

ঢাকা বিভাগ ও বাড্ডা থানা প্রেসক্লাবের উদ্বোধন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন!