গুচ্ছ পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় নোবিপ্রবি রোভার স্কাউট
একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর সুস্থ-সংস্কৃতি, ভাষা, দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতা বিকাশে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো বিকল্প হতে পারে না। এসব সংগঠন যে কোনো শিক্ষার্থীকে সহনশীল হতে শেখায়। শিক্ষার্থীদের মাঝে তৈরি করে দলগতভাবে কাজের অভ্যাস। পাশাপাশি সৃষ্টি করে একতা ও ভ্রাতৃত্ববোধ।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের সমন্বিত ভর্তি পরীক্ষা বগত ৩০ জুলাই এবং ১৩ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল। বিগত বছরগুলোর মতো ভর্তিচ্ছুদের পদাচারণায় মুখর ছিল গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ভর্তিচ্ছুদের সহযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নোবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন নোবিপ্রবি রোভার স্কাউট ।
নোবিপ্রবি রোভার স্কাউটের সদস্যরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজনে সক্রিয়ভাবে দায়িত্বপালন করেন। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজনকে সুষ্ঠু ও সফল করার জন্য স্কাউটস সদস্যরা শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসার সড়কপথের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তপ্ত রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তারা ভর্তিচ্ছুদের সহযোগিতায় এগিয়ে আসেন।
এছাড়াও ভর্তিচ্ছুদের শৃঙ্খলবদ্ধ ও স্বাস্থ্যবিধি মোতাবেক ভর্তি পরীক্ষা হলে প্রবেশ করানো, আহত ও অসুস্থ ভর্তিচ্ছুদের প্রাথমিক চিকিৎসা প্রদান, ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সহযোগিতার জন্য তথ্যসেবা কেন্দ্র পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও সফল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহায়তা করে নোবিপ্রবি রোভার স্কাউট।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবির) রোভার স্কাউট এর কার্যক্রম সম্পর্কে রোভার মেট আব্দুল্যাহ আল মাসুদ বলেন ভর্তি পরীক্ষায় ৩০ জুলাইয়ে তারিখে ২৮জন , ১৩ আগষ্টে ৩০ জন এবং ২০ আগষ্টে ১০ জন রোভার সক্রিয় ভাবে কাজ করছেন।আমরা সোনাপুর থেকে পরীক্ষার হলে প্রবেশ করা পর্যন্ত শিক্ষার্থীদেরকে সার্বিক সহযোগিতা করতে পারছি।আমাদের প্রধান কাজ ছিলো সেবা আর শৃঙ্খলা।আশাকরি আমরা কাজটি সুন্দর ও শৃঙ্খলার সাখে সম্পূর্ণ করতে পেরেছি।
নোবিপ্রবি রোভার স্কাউটের এসআরএম ফানা উল্যাহ রকি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আহবায়ক ভিজিল্যান্স ও শৃঙখলা উপকমিটির নির্দেশক্রমে প্রতিবছরের ন্যায় এইবারও ভর্তি কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। নির্দিষ্ট সময়ে হলে প্রবেশ করা, হল খুঁজে দেওয়া এবং পরীক্ষার্থীদের যে কোন সমস্যায় তৎপর ছিল আমাদের রোভার সদস্যরা। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে শেষ করেছি।
তিনি আরো বলেন, পরীক্ষার্থীরা যেনো কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সাথে নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে না পারে সে দিকে সর্তক দৃষ্টি রাখা,পরীক্ষা কেন্দ্রে কোন পরীক্ষার্থী অসুস্থ বা দুর্ঘটনার শিকার হলে জরুরি চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া, পরীক্ষার কেন্দ্রে আসতে পরীক্ষার্থীরা যাতে কোন ধরনের যানজটের শিকার না হয় তার জন্য শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে দক্ষতার সাথে কাজ করে গেছে আমাদের রোভার সদস্যরা । আর এইসব জনকল্যাণ মূলক কাজের মাধ্যমে রোভার স্কাউট সদস্যদের মধ্যে সততা, দায়িত্ব ও কর্তব্য এবং নেতৃত্ত্ববোধের গুনাবলী বিকাশ লাভ করে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য