ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভেদরগঞ্জের সখিপুরে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ১২:৫৫
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বালাবাজার বেইলি সেতুর পশ্চিম পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল এবং ৪টি সিমকার্ড উদ্ধার করে র‍্যাব।
 
আটককৃতরা হলো- মো. রাজু বেপারী (৩৪), পিতা- মো. ইনছান বেপারী; মো. মঞ্জু মাতবর (৩৫), পিতা- মৃত আজিজ মাতবর; মো. হাফিজুর মোল্লা (২২), পিতা- আলতাপ মোল্লা। তারা সবাই মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা।
 
র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা হতে চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে সখিপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক