ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রেনেড হামলা দিবস পালিত
২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা'র স্মরণে ‘গ্রেনেড হামলা দিবস-২০২২’ পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নাই’ স্লোগানে প্রতিবাদ র্যালি বের করা হয়।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ফটক সংলগ্ন 'মৃত্যুঞ্জীয় মুজিব' ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবদন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সঙ্গে ছিলেন- প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএমআলী হাসান।
পরে একে একে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, বিভিন্ন হল-বিভাগ ও শাখা ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ স ম শোয়াইব আহমেদ।
এমএসএম / জামান
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত