ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের খোঁজে মাইকিং
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের খোঁজে মাইকিং করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) পৌর শহরের বিভিন্ন স্থানে এ মাইকিং করেন সৌরভ নামে এক যুবক। সৌরভ পৌর শহরের শান্তিনগর এলাকায় আনোয়ার হোসেনের ছেলে। তার মোবাইল নং ০১৭১০৬০৫০৪১, তিনি পেশায় একজন ক্রোকারিজ ব্যবসায়ী।
সৌরভ বলেন, বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কোনো পথচারীর প্রয়োজনীয় ব্যাগ হতে পারে ভেবে ব্যাগটি ওঠান তিনি। সেটি খুলে প্রায় ৫ লাখ টাকা দেখতে পান। টাকার মালিক মাইকিং করবেন ভেবে অপেক্ষায় থাকার পর শনিবার পর্যন্ত মালিককে না পেয়ে নিজেই মালিকের সন্ধানে মাইকিং শুরু করেন তিনি। মাইকিংয়ে বের হওয়ার পর থেকেই সাধারণ মানুষজন তার প্রশংসা করছেন। মাইকিংয়ে সৌরভ তার ব্যবসা প্রতিষ্ঠান শহরের স্টেডিয়ামের সামনের মদিনা মেশিনারিজের ঠিকানা দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টাকার মালিকের সন্ধান পাওয়া যায়নি বলে জানা যায়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, টাকা হারানো বা প্রাপ্তি বিষয়ে থানায় এখনো কেউ অবগত করেননি। অবগত করলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied