ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম ও দোয়া


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ৪:২২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শনিবার (২০ আগস্ট) বিকাল ৫ টায়, ঢাকা উওর সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদের আয়োজন করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময় তিনি বলেন অসহায় হতদরিদ্র প্রতিবন্ধীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার, তিনি সরকারের কাছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কয়টি  দাবি পেশ করেন, 
 
সংস্থার প্রধান কার্যালয় ৬ অরফানেজ রোডের বাড়িটি সংস্থার নামে স্থায়ীভাবে বিনামূল্যে বরাদ্দ দেয় হোক। যোগ্যতার ভিত্তিতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রতিবন্ধীর ভিক্ষাবৃত্তি দূরীকরণের জন্য তাকে তার পরিবারের যে কোনো একজনকে কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করা। দৃষ্টি প্রতিবন্ধীদের সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত ও ব্যক্তিগত হাসপাতাল বা ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজিপুরি জামে মসজিদের ইমাম, মুফতী জাকির হোসেন।

এমএসএম / জামান

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি