তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা আ.লীগ
সিরাজগঞ্জের তাড়াশে শনিবারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার কৃষক আব্দুস সাত্তারের পাশে দাড়িয়েছে উপজেলা আওয়ামী লীগ। ২১ আগষ্ট রবিবার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার ক্ষতিগ্রস্থ ওই কৃষক পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ সম্পাদক আলহাজ্ব খন্দকার, সদস্য কামরুজ্জামান রাজু, জাকির হোসনেন রনি, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল, নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম কে মামুন বাহারি, নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ প্রমুখ। কৃষক আব্দুস সাত্তারের উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়াদিঘী গ্রামের বাসিন্দা। গত ২০ আগষ্ট শনিবার মশার কয়েলের আগুনে তার ঘর, গরু, আসবাবপত্রসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় শ্রী সঞ্জিত কুমার কর্মকার বলেন, আব্দুস সাত্তার কৃষক মানুষ। আগুনে তার ঘরের সব কিছু পড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি খুবই দুঃখজনক। এমন ঘটনা যেনো না ঘটে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার