প্রধানমন্ত্রীর নির্দেশার বাস্তবায়ন চায় তেলুগু পরিচ্ছন্নতাকর্মীরা
পরিচ্ছন্নতাকর্মীদের বংশানুক্রমে চাকুরি দিতে হবে' প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ নির্দেশনার বাস্তবায়ন চেয়েছে আদি জাত পরিচ্ছন্নতাকর্মী তেলুগু ভাষাগোষ্ঠী সম্প্রদায়।
শনিবার ( ২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আর.সি মজুমদার আর্টস মিলনায়তনে তেলেগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনায় এ দাবি জানান সংগঠনে নেতারা। এসময় সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্বর্ধনাও দেয়া হয়।
তেলুগু নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মীদের বংশানুক্রমে চাকুরি দিতে হবে। আমরা প্রধানমন্ত্রীর এ নির্দেশনার দ্রুত বাস্তবায়ন চাই। পরিচ্ছন্নতা পেশায় তেলুগু সম্প্রদায়ের জন্য ২০ শতাংশ কোটা বরাদ্দ রাখতে হবে। তেলুগু সম্প্রদায়ের পেশা ভাষা, কৃষ্টিকালচার বিবেচনা করে সংঘবদ্ধ ভাবে বসবাস করার ব্যবস্থা করতে হবে। এসডিজি বাস্তবায়নে তেলুগু সম্প্রদায়কে পিছনে না রেখে মূল স্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। তবুও আপনাদের যৌক্তিক দাবিগুলো বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে স্মারক লিপি দেবেন। আমিও আমার জায়গা থেকে আপনাদের জন্য কাজ করে যাবো।
বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন বলেন, তেলুগু সম্প্রদায়ের লোকজনকে বাস্তবভিত্তিক কর্মমুখি শিক্ষা অর্জন করতে হবে। শুধু সিটি করপোরেশনের মুখাপেক্ষী না হয়ে, সরকারের বিভিন্ন দফতর ও পরিদফতরে চাকুরির জন্য আবেদন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন বলেন, তেলুগু সম্প্রদায়ের লোকজনকে বাস্তবভিত্তিক কর্মমুখি শিক্ষা অর্জন করতে হবে। শুধু সিটি করপোরেশনের মুখাপেক্ষী না হয়ে, সরকারের বিভিন্ন দফতর ও পরিদফতরে চাকুরির জন্য আবেদন করতে হবে।
তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির যুগ্ম-আহ্বায়ক রিচু আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব যোশেফ-ইউ.কে, নন্দম- জয়'র সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়াজ ফাউন্ডেশন'র নির্বাহী পরিচালক নাজমা আক্তারসহ তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির নেতারা।
এমএসএম / এমএসএম
ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মল্লিক মো. মাঝহারুল ইসলাম
দুবাইফেরত বিমানের কার্গো হোলে প্রায় ৪৫ কোটি টাকা স্বর্ণের বার উদ্ধার
পল্লবীতে যুবক ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে জিডি
ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
৩৬ জুলাই উদযাপন ২০২৬’ উপলক্ষে এনডিএফ-এর মাসব্যাপী জাতীয় কর্মসূচি ঘোষণা
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেল তালশহর করিমিয়া ফাজিল মাদরাসা
পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজ দলের কৃতকর্মের জন্য অন্তত কয়েকবার ক্ষমা চাইতে হবে : সেলিম উদ্দিন
কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনে সভাপতি জাকারিয়া, সেক্রেটারী মিজান
রাজউকের জোন-৭ এর তিন হাসপাতালে পরিদর্শন, দুইটির অনুমোদিত নকশা প্রদর্শনে ব্যর্থতা
ছাড়ের মূল্যে ডিজেল কেনার অফার ফেলে রেখে প্রিমিয়াম দামে কেনার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও আন্তর্জাতিক সরবরাহকারীরা
কেরানীগঞ্জে খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার ও কুইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত