আত্রাইয়ের বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দুদু শাহ, আপিল উদ্দিন, খালিদুজ্জামান বুলু, আনিসুর রহমান বুলু, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, মুক্তিযোদ্ধা কাজী রুহুল ইসলাম, মুক্তিযোদ্ধা আজহার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েলসহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন