বাঁশখালীতে মাদকদ্রব্য রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় মাদকদ্রব্য রোধকল্পে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনায় ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিয়াউল কাদের।
এতে বক্তব্য রাখেন,বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. আরিফুর রহমান, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.আনম শাহাদাত আলম, বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, সাধনপুর ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন কামাল,ছনুয়া ইউপি চেয়ারম্যান এম হারুনুর রশিদ, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন,শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম ফারুকী, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম হায়দার, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, বীরমুক্তিযোদ্ধা আহমদ ছফা সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক,মসজিদের ইমাম ও সাংবাদিকবৃন্দ।
বক্তার বলেন, তরুণ সমাজ দেশ,জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র।এই তরুণ সমাজকে দেশ ও জাতির স্বার্থে আদর্শিক তরুণ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি করেছে।আর এরই প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান রোধকল্পে সীমান্তের বিভিন্ন স্থানে টাস্কফোর্স অপারেশন অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।যুব সমাজ ও আগামী প্রজন্মকে মাদক মুক্ত রাখতে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার দেশের উন্নয়নের অন্তরায়, তাই মাদকদ্রব্য সেবন ও নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই