রাজধানীর সেগুনবাগিচায় এসির ধোঁয়ায় অসুস্থ ৩ নারী
রাজধানীর সেগুনবাগিচায় একটি বাসায় এসি থেকে বের হওয়া ধোঁয়ায় তিনজন নারী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে সেগুনবাগিচায় গণপূর্ত স্টাফ কোয়ার্টারের একটি বাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ নারীরা হলেন- রাফিজা আক্তার (৩৯), সানজিদা (১৯) ও জয়নব (৬২)। তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সানজিদা জানান, ভোরে যখন তারা ঘুমিয়ে ছিলেন তখন হঠাৎ রুমে ধোঁয়া দেখতে পান। তবে রুম থেকে বের হতে পারছিলেন না। তখন তাদের চিৎকারে আশপাশের বাসার লোকজন ওই বাসার জানলা ভেঙে তাদেরকে উদ্ধার করে।
তাদের প্রতিবেশী মো. শামীম জানান, বাসাটিতে থাকেন আব্দুল্লাল আল মানুনের পরিবার। তিনি গণপূর্ত অধিদপ্তরে চাকরি করেন। রাতে তার স্ত্রী রাফিজা, ভাগ্নী সানজিদা ও গৃহপরিচারিকা জয়নবসহ পরিবারের সবাই ছিলেন। সানজিদা গ্রাম থেকে খালা-খালুর বাসায় বেড়াতে এসেছেন। রাতে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাসায় যায়। পরে জানলা ভেঙে তাদেরকে বাইরে বের করে আনা হয়।
এসি থেকে আগুন লাগায় ধোঁয়া বের হয়েছে বলে তাদের ধারণা। তবে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদের শরীরে দগ্ধ হয়নি। ধোঁয়া থেকে সবার শ্বাসকষ্ট হচ্ছে। তাদেরকে ভর্তি রাখা হয়েছে।
প্রীতি / প্রীতি
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব