ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হাতীবান্ধায় মুরগির খামারে শেয়াল আটকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ৩:২৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী এলাকায় শেয়ালের থেকে মুরগি রক্ষা করতে প্রতিদিন রাতে খামারের চারদিকে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখ‍া হয়। আজ ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন চন্দ্র (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারী এলাকার মনোরঞ্জন বমর্ণের ছেলে।

জানা গেছে, রোববার (৪ জুলাই) সকালে লেয়ারের খামারে কাজ করতে গিয়ে বীরেন চন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পার্শ্ববর্তী বাড়ির লোকজন তাকে ছাড়ানোর পর স্থানীয় ডাক্তারকে দেখালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোতামারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র বর্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বীরেন চন্দ্র লেয়ার মুরগির খামারে কাজ করতেন। আজ অসাবধানতাবশত বৈদ্যুতিক শক পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, বৈদ্যুতিক শকে একজনের মৃত্যুর খবরটি শুনেছি। ঘটনা বিস্তারিত জানার পর একটি অপমৃত্যু মামলা হবে।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক