পঞ্চগড়ে ২১২ বস্তা অবৈধ চা-পাতা জব্দ, সদাগর কুরিয়ার সিলগালা
পঞ্চগড়ে রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রির অভিযোগে ২১২ বস্তা অবৈধ চা-পাতাসহ একটি পিকআপ জব্দ করে সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার সার্ভিসকে সিলগালা করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) রাত ১১টায় ফায়ার সার্ভিস সংলগ্ন মোলানীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেয়া হয়।
জানা যায়, সোমবার (দিন ও রাতের বিভিন্ন সময় পিকআপ ও ভ্যানের মাধ্যমে বস্তাভর্তি চা-পাতা যায় কুরিয়ার সার্ভিসে।রাজস্ব ফাঁকি দিয়ে চা-পাতা বিক্রি করে দেশের বিভিন্ন জেলায় পাঠানোর খবর পেয়ে রাতে প্রশাসন সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার সার্ভিস এন্ড পার্সেলে অভিযান চালায় এবং ২১২ বস্তা চা-পাতা পায়। কর্তৃপক্ষ চা-পাতার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সেটা জব্দ করে এবং চা-পাতা পরিবহন করার জন্য ঢাকা মেট্রো ন ১৯-৭৭২৯ নম্বরের পঙ্খিরাজ নামের পিকআপটিকে জব্দ করে কুরিয়ার সার্ভিসটি সিলগালা করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের আঞ্চলিক কার্যালয়ের নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক জানান, গোয়েন্দা সংস্থার তথ্যে আমরা অভিযান পরিচালনা করে কুরিয়ার সার্ভিসে ২১২ বস্তা চা-পাতা পাই, যার একটিরও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জব্দ করে পরে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুরিয়ার সার্ভিসটির ভেতরে চা-পাতার বস্তাগুলো রেখে সাময়িক সিলগালা করা হয়েছে।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied