ডামুড্যা হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন চালু
অবশেষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথমবারের মতো বিনামূল্যে সিজারিয়ান সেকশন অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। সম্প্রতি একটি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করার মধ্যদিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বর্তমানে হাসপাতালে প্রথম সিজারিয়ান মা ও শিশু দুজনেই সুস্থ্য আছে।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চালু হল আধুনিক মানের অপারেশন থিয়েটার। ১৯৮২ সালে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হওয়ার পরে এই প্রথম সোমবার ২২ শে আগস্ট ২০২২ শপ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আধুনিক মানের অপারেশন থিয়েটার চালু করা হলো।
সিজার অপারেশনের পর বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানান ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ মোহাম্মদ মোস্তফা খোকন।
এ বিষয়ে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ মোহাম্মদ মোস্তফা খোকন বলেন, আমাদের এই এগিয়ে যাওয়ার পেছনে রয়েছেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক স্যার, স্বাস্থ্য অদিদপ্তরের উপজেলা হেল্থ কেয়ার অপারেশনাল প্ল্যানের লাইনডাইরেক্টর স্যার, ডেপুটি ডাইরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার হাসিবুর রহমান ভূঁইয়া স্যার, সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ স্যার।
ডা, শেখ মোহাম্মদ মোস্তফা খোকন বলেন, আমি বিশেষ ধন্যবাদ জানাই আমার সহকর্মী আবসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আল ইসলাম, ডা. ইশরাত, ডা. পাভেল , ডা. তুলি , ডা. শাহীনুর, ডা. মুক্তা, ডা. তন্বী, ডা. সোনিয়া , ডা. শাহরিয়ার, ডা. আবির, ডা. সাদমান, ডা. নিশাত, ডা. তৃষা, নাসিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স সকল, প্রধান সহকারী বাবুল আক্তার, স্টোর কিপারসহ সকল কর্মকর্তা,কর্মচারীকে।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ আমার ৩ বছর পূর্ণ করলেন ডা. শেখ মোহাম্মদ মোস্তফা খোকন। ২০১৯ সালের আজকের দিনে আমি এখানে যোগদান করি। পরবর্তীতে ডামুড্যা উপজেলার মানুষের সহযোগিতায় উপজেলা প্রশাসন ডামুড্যা শরীয়তপুর ডামুড্যা থানা,শরীয়তপুর সহ সুশীল সমাজ জয়ন্তী (ডামুড্যা), সাংবাদিকদের, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতায় কোভিড ১৯ মোকাবিলা করা, কোভিড ভ্যাক্সিনেশন প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। আজ আপনাদের অপরিসীম চেষ্টায় আমরা একটি ইতিহাসের অংশ হতে পারলাম।
শরীয়তপুর সিভিল সার্জন ডা. আবদুল্লা আল মুরাদ জানান, তিন বছরে ডা. শেখ মোহাম্মদ মোস্তফা খোকন হাসপাতালকে টপ লেবেলে নিয়ে আসছেন। এটা শুধু ডামুড্যা নয়, সারা শরীয়তপুরের গর্ব। ডামুড্যার ও আশপাশের এলাকার প্রসূতিসহ অন্যান্য রোগীদের জন্য এটা একটি সুখবর। রোগীরা এখন বিনামূল্যে সেখানে সিজারিয়ানসহ সম্ভাব্য প্রায় সকল অপারেশনের সুবিধা নিতে পারবে। আমি শতভাগ আশাবাদী, উপজেলাবাসী চোখ বন্ধ করে হাসপাতালে এসে এই অধিক গুরুত্বপূর্ণ সেবাটি গ্রহণ করে উপকৃত হবেন। কারণ প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, তা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর।
এমএসএম / জামান
সাভারসহ ঢাকা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা থেকে ১০১ শয্যাতে উন্নীত করে প্রজ্ঞাপন।
ভলিবল ফেডারেশনের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা লতিফ
বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরি মেরে যুবককে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার
নির্বাচিত না হয়েও প্রতিশ্রুতি পুরণের অঙ্গীকারবদ্ধ বিএনপি প্রার্থী
রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশি বাসিন্দারা
মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন বন্ধে লালমনিরহাটে 'আলোকিত লালমনিরহাট' এর বর্ণাঢ্য র্যালি
মুকসুদপুরে আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মণ্ডলের পদত্যাগ
বাঁশখালীতে বন্যায় ক্ষয়ক্ষতি প্রায় ২শ কোটি, জরুরি ভিত্তিতে পূর্নবাসন প্রয়োজন
খালিয়াজুরীতে ৩৪ পিস ইয়াবাসহ যুবক আটক
কাপাসিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে দৃঢ় অঙ্গীকার
ফুলে সাজানো গাড়িতে শিক্ষা কর্মকর্তাকে রাজকীয় বিদায়
Link Copied