বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে স্কেভেটর জব্দ
চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পাহাড় কাটা কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ এবং নাপোড়া বাজারে পঁচা মিষ্টি বিক্রয় ও পঁচা খাবার পরিবেশনের অপরাধে দুই হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বাঁশখালীর পাহাড়ি এলাকায় চলছে অবৈধভাবে পাহাড় কাটার মহোৎসব। এরই পরিপ্রেক্ষিতে পুঁইছড়ির পাহাড়ি এলাকায় অবৈধ ভাবে পাহাড় কাটার গোপন সংবাদ পেয়ে এসময় পঁচা মিষ্টি বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পঁচা বাসী খাবার তৈরি ও পরিবেশন করায় দুই হোটেল রেস্তোরাঁকে ভোক্তাধিকার আইনে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকেলে অবৈধভাবে পাহাড় কাটার গোপন সংবাদ পেয়ে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাপোড়া বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের খবর পেয়ে পাহাড় খেকো সিন্ডিকেট চক্র সদস্যরা পালিয়ে গেলেও পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য সুজিত কান্তি বৈদ্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
এছাড়াও অভিযান পরিচালনা কালে বিক্রয়ের উদ্দেশ্যে পঁচা মিষ্টি সংরক্ষণ ও পঁচা বাসী খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই ভাই মৌসুমি হোটেলকে ৫ হাজার টাকা ও এস এন হোটেলকে ১০ হাজার টাকা সর্বমোট ওই দুই হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও তিনি।অসাধুদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাহমুদুল হাসান।
উল্লেখ্য, বাঁশখালীর পাহাড়ি এলাকার জঙ্গল কালীপুর, জঙ্গল চাম্বল,পুঁইছড়ি, দারোগা বাজারের পূর্বে ফরেস্ট অফিস এলাকায় প্রভাবশালী সিন্ডিকেট চক্র সদস্যরা অবৈধ ভাবে পাহাড় কেটে বিভিন্ন এলাকায় মাটি বিক্রি করে লাখ লাখ টাকার অবৈধ বাণিজ্য করে যাচ্ছে। এমনকি পাহাড় কেটে বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ওই লোক জনকে সেখানে বসতিও স্থাপন করে দিচ্ছে ওই প্রভাবশালী সিন্ডিকেট চক্রের সদস্যরা।
পাহাড় ধ্বংসকারী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরো জোরদারের অনুরোধ জানান স্থানীয় সচেতন মহল।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই