ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করতে পরিদর্শন


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২৩-৮-২০২২ বিকাল ৫:৬
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি বাসস্ট্যান্ডে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে সরকারি খাস জমি (নয়ন জুড়ি) দখলমুক্ত করতে পরিদর্শনের সময় গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ আমিরুল ইসলাম বলেন, এলাকার লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সঠিকতা যাচাই করার জন্য এসেছে এবং সরোজমিন দেখেছে। এখন প্রয়োজনীয় কাগজপত্র, মালিকানাসহ অন্যান্য বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হব।
 
এ সময় গজারিয়া উপজেলা  নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, গজারিয়া উপজেলা  পরিষদের জায়গায় যারা স্থাপনা নির্মাণ করেছে তাদের আমরা নোটিসের মাধ্যমে উচ্ছেদ করব।
 
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম রাশেদুল ইসলাম, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহসিন চৌধুরী, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা  ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। 
 
এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা