ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ৩:৪২

জয়পুরহাটের আক্কেলপুরের বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে কারেন্ট জাল। ২০০২ সালে সংশোধিত মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। উপজেলার বিভিন্ন খাল-বিল ও নদ-নদীতে বর্ষার পানি প্রবেশের শুরু থেকেই এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি কারেন্ট জাল, বাদাই জালসহ নানা ধরনের নিষিদ্ধ সরঞ্জাম দিয়ে মাছ শিকারে মেতে ওঠে।

সরেজমিন উপজেলার তিলকপুর হাট গিয়ে দেখা যায়, প্রচুর পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে। আর হাটে নিষিদ্ধ প্রতিটি জাল বিক্রির খাজনা ওঠান হাটের ইজারাদারের প্রতিনিধিরা। প্রতি বছর বর্ষা মৌসুমে এক শ্রেণির অসাধু মৎস্যজীবী এই জালের ক্রেতা। মজুদ-বিক্রি ও বহন নিষিদ্ধ জেনেও এক শ্রেণির পাইকারি ব্যবসায়ী কারেন্ট জাল মজুদ করে দেদার বিক্রি করছেন। এতে বিলুপ্ত হতে চলেছে উপজেলার বিভিন্ন জলাশয়ের দেশীয় প্রজাতির মাছ। প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, প্রতিনিয়ত তিলকপুর হাটে প্রচুর পরিমাণে নিষিদ্ধ এই কারেন্ট জালের আমদানি ও বিক্রি হয়। উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতি হাটেই এই জাল ক্রয়ের জন্য আসেন মৎস্য শিকারিরা।

তিলকপুর হাটের ইজারাদার জানান, নিষিদ্ধ জাল ধরা আমাদের কাজ নয়, এটি প্রশাসনের কাজ। হাটে নিষিদ্ধ জাল বিক্রির বিষয়ে আমি নিজেও প্রশাসনকে অবগত করেছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মহীদুল ইসলাম বলেন, ইতিপূর্বেও বিভিন্ন সময় আমরা অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করেছি। নিষিদ্ধ জাল বিক্রয়কারীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ