ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজাকার-আলবদরদের গাড়িতে পতাকা উওড়ানোর অধিকার দিয়েছিল বিএনপি : আইনমন্ত্রী


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১২:০

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আলোচনা সভায় ভার্চুয়াল কনফারেন্সে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের রোল মডেল। আমাদের দেশের কুলাঙ্গাররা নিমর্মভাবে জাতির পিতার পরিবারকে হত্যা করেছে। 

তিনি বলেন, পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায়নি। কিন্তু আমাদের দেশের কুলাঙ্গাররা নিমর্মভাবে জাতির পিতার পরিবারকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে বিশ্ব দরবারে ভিক্ষুক হিসাবে চিহ্নিত করতে। সেই স্বপ্ন তাদের সফল হয়নি। বুধবার (২৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী রাজাকার-আলবদরদের গাড়িতে পতাকা উড়ানোর অধিকার দিয়েছিল বিএনপি। বঙ্গবন্ধু দেশের মানুষকে মনেপ্রাণে ভালবাসতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে শেখ হাসিনার সরকার সম্মানী ভাতা বৃদ্ধিসহ তাদের আবাসস্থল তৈরি করে দিচ্ছে।  

নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শহীদুল্লাহ, খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ খান, বীর মুক্তিযেদ্ধা এস.আর এম ফারুক, ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে আগত এম ওয়াছেল সিদ্দিকী, মো. আবু হোরায়রাহ, এড. আক্তার হোসেন সাঈদ, রোস্তম আলী, তাজুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) সামছুল আলম।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু