খুলনার দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ভাংচুর
খুলনা মহানগরীর দৌলতপুরে বিএল কলেজ রোডে অবস্থিত থানা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে নগর বিএনপি। বুধবার (২৪ আগস্ট) বিকেলে সংঘটিত এ হামলার ঘটনায় বিএল কলেজ শাখা ছাত্রলীগকে দায়ী করেছে খুলনা থানা বিএনপি।
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বুধবার বিকেল ৪টায় দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম জহীর।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি বাধাগ্রস্ত করতে সকাল থেকেই থানা ও বিএল কলেজ শাখা ছাত্রলীগ ও স্থানীয় যুবলীগের কতিপয় নেতাকর্মী মহড়া দিতে থাকে। কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জটলা তৈরি করে এবং মহড়া দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চায়।। যে কোনো সময় সমাবেশস্থলে হামলা চালাবে বলেও তারা প্রচার করতে থাকে। বিএনপির নেতা-কর্মীর উপস্থিতিতে শীর্ষ নেতারা সমাবেশের কাজ শেষ করে ফিরে গেলে সন্ধ্যা ৬টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা, রড ও রামদা নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়। তারা অফিসের টেবিল ও প্রায় ৩০টি চেয়ার কুপিয়ে ও লাঠির আঘাতে ভেঙে ফেলে।
খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনা সম্পর্কে মিডিয়া কর্মীদের অবহিত করতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত