ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার পরিকল্পনাকারী ছানু গ্রেপ্তার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ২:১৭
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশেকুর রহমান রকি হত্যা মামলায় আসামি শরিফুল ইসলাম ছানুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) আসামি শরিফুল ইসলাম ছানুকে পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়। শরিফুল ইসলাম ছানু গাইবান্ধা সদরের র্পূবপাড়ার মৃত আফছার আলীর ছেলে। এর আগে বুধবার (২৪ আগস্ট) রাতে তার নিজ এলাকা শহরের পূর্বপাড়া থেকে গ্রেফতার করা হয় ছানুকে।
 
গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নুরুজ্জামান জানান, ছাত্রলীগ নেতা রকি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকায় শরিফুল ইসলাম ছানুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠায়।
 
গত ১১ জুলাই আশিকুর রহমান রকি মায়ের ওষুধ নিয়ে গাইবান্ধা শহর থেকে ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। সে সময় বালাসী রোড শহরের সদ্দারপাড়া হালিম বিড়ি ফ্যাক্টারির মোড়ে রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় পরদিন রকির বড় ভাই রোস্তম পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার