পদ্মাসেতু উত্তর থানার সামনে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে আহত ৬
পদ্মাসেতু উত্তর থানার সামনে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে অন্তত ৬ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার(২৫ আগস্ট) বেলা পৌণে ১২টার দিকে পদ্মাসেতু উত্তর থানার সামনে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মাওয়া গামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব ১৫-৩৪৪৩ এর চালক ঘটনার সময় বাস চালিয়ে পদ্মাসেতু উত্তর থানার সামনে এক্সপ্রেসওয়ে থেকে ডান দিকে শিমুলিয়াঘাটের দিকে যেতে থাকলে পিছন দিক থেকে বরিশাল গামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব ১৪-৩২১১ এর চালক বেপরোয়া ও দ্রুতগতিতে বাস চালিয়ে স্বজোড়ে ধাক্কা দিলে সামনের অংশ ও ইলিশ পরিবহনের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঈগল পরিবহনে থাকা অন্তত ৬ জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে।এ সময় ঈগল পরিবহনের বাস
চালক পালিয়ে যায়।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সৌরভ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আহত কাউকে পাইনি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরন করেন। রেকার দিয়ে ঈগল পরিবহনের বাসটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied