পাঁচবিবিতে ১০ বছরের স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারাহুত গ্রামে ১০ বছরের স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। শনিবার (৩ জুলাই) রাতে নিজ ঘরের তালার বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলেছিল আয়শা সিদ্দিকা (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী। সে উপজেলার ভারাহুত গ্রামের মো. সিদ্দিকের মেয়ে ও ভারাহুত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানান, ওই ছাত্রীর মা-বাবা দুজনই ঢাকায় থাকেন। মা-বাবা কেউ না থাকায় ছোটবেলা থেকে ভারাহুত গ্রামের নানাবাড়িতে থেকে পড়াশোনা করছে। শনিবার সন্ধ্যার দিকে বাইরে থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে কখন যে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে তা কেউ বলতে পারে না। পরের দরজা খুলে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied