ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইবিতে রাজশাহী জেলা কল্যাণের বরণ-বিদায়


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৪:১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে নবীন বরণ ও প্রবীণ বিদায়-২০২২ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১১টার ক্যাম্পাসস্থ শেখপাড়া বাজারের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা কল্যাণ সমিতির সভাপতি রিজওয়ান আল হাসিব তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও আইসিটি বিভাগের অধ্যাপক ড. আশেক রায়হান মাহমুদ।

সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক আকিল আখতাব রেজোয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মির্জা আল-তাহলীল লিখন, সাবেক সভাপতি খন্দকার খাদিজা ইয়াসমিন ইতি, সাবেক সহ-সভাপতি অনি আতিকুর রহমান, এসএম রাকিবুল হাসান, শামীম উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ ও প্রবীণ সদস্যদের মাঝে বিদায়ী সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আশেক রায়হান মাহমুদ বলেন, তোমরা সকলেই একটি সুন্দর স্বপ্ন নিয়ে এতদূর পড়তে এসেছো। সেই স্বপ্নকে সামনে রেখেই নিজেদের লেখাপড়া ও অন্যান্য কার্যক্রম পরিচালিত করবে। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে উঠবে। মনে রাখবে, তোমাদের সফলতায় রাজশাহী জেলা তথা দেশের সফলতা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন কোনো প্রোগ্রাম হয়নি। নতুন কমিটির মাধ্যমে এমন একটি চমৎকার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সকলের সফলতা কামনা করি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আসসাকুর সিয়াম, আলফি, আজিজুর, রাফি, গালিব, শাফী, ওয়ালীউল্লাহ, আল-আমিনসহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে ক্যাম্পাস পাশ্ববর্তী ত্রিবেণী ইউনিয়নের মদনডাঙ্গায় অবস্থিত পদমদী প্রতিবন্ধী ইয়াতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলাকল্যানের সদস্যরা।

এমএসএম / এমএসএম

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন