ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে ৪ শিক্ষক সম্পর্কে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২১ বিকাল ৬:৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চারজন শিক্ষক সম্পর্কে একই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক 'অশালীন' মন্তব্য করার অভিযোগ উঠেছে। শনিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর কাছে করা আলাদা আলাদা আবেদনে ওই শিক্ষকগণ যথাযথ তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজিস্ট্রার।
 
জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের একটি অডিও ক্লিপ প্রচার করা হয়, যেখানে চারজন শিক্ষককে ‘চার চোরা’ বলে সংবোধন করতে শোনা গেছে। ওই মন্তব্যের শিকার চার শিক্ষক হলেন- ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া। 
 
উপাচার্যের কাছে করা আবেদনে চার শিক্ষক লিখেছেন, শুক্রবার (২ জুলাই) চ্যানেল২৪-এরর একটি সংবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের কর্তৃক তাদের ‘চোরা’ বলে সংবোধন করার বিষয়টি দৃষ্টিগোচর হয়। তারা বলেন, রেজিস্ট্রারের মতো দায়িত্বশীল পদে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে এরকম অশালীন সংবোধন অপ্রত্যাশিত এবং দুঃখজনক।
 
আবেদনে শিক্ষকবৃন্দ আরো লেখেন, এতে তারা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পেশাগতভাবে মারাত্মক অসম্মানের শিকার হয়েছেন। পাশাপাশি উক্ত ঘটনায় তারা মর্মাহত এবং ক্ষুব্ধ। পাশাপাশি এরকম ঘটনার জন্য যথাযথ তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / জামান

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ