ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ার শ্রমবাজার রোহিঙ্গাদের দখলে


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ২৫-৮-২০২২ বিকাল ৫:২৯

রোহিঙ্গাদের কারণে উখিয়ার শ্রমবাজার ও ব্যবসা নিয়ে নানান জটিলতায় ভোগছে স্থানীয় দিনমজুর-শ্রমিক ও ফুটপাত ব্যবসায়ীরা। যেদিকে যায় সেদিকে রোহিঙ্গাদের ছড়াছড়ি। ক্যাম্পের পার্শ্ববর্তী স্থানীয় ফুটপাত ব্যবসায়ীদের কৌশলে তাড়িয়ে দিয়ে রোহিঙ্গারা দেদারসে রাস্তার আশে পাশে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সর্বত্রে রোহিঙ্গা শ্রমিক।

কুতুপালংয়ের রহিম মিয়া নামে এক দিনমজুর বলেন, দিনে এনে দিনে খায়, একদিন কাজ না পাইলে পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হয়। আগের মতো মানুষের বাড়িতে কাজ পাই না, সবাই রোহিঙ্গা নিয়ে কাজ সেরে নিচ্ছে। রোহিঙ্গাদের মজুরী কম বলে স্থানীয়দের কেউ এখন কাজে ডাকে না। এদিকে রোহিঙ্গারা বিভিন্ন এনজিও থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পায়, স্থানীয়রা চাহিদা তুলনায় পর্যাপ্ত পায় না। এমন যদি হয় আমরা আমাদের বাড়িঘর পরিবারসহ রোহিঙ্গাদের হাতে তুলে দিয়ে আত্মহত্যা করা ছাড়া উপায় নেই।

রোহিঙ্গারা আশ্রয় পাওয়ার পর বিভিন্ন ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গারা এমন আচরণ করছে যেন- তারাই এখানকার স্থানীয়। কৃষি জমি, স্থানীয় শ্রমবাজার চলে যাচ্ছে তাদের দখলে। এতে উখিয়া ও টেকনাফসহ আশপাশের স্থানীয় মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, রোহিঙ্গাদের ব্যাপারে প্রথমদিকে যে মনোভাব স্থানীয়রা পোষণ করেছিল, এখন তা আর নেই। আশ্রয় নেয়ার পাচ বছর পরও তারা নিজ দেশে ফিরে না যাওয়ায় টেকনাফ-উখিয়ার বাসিন্দারা হতাশ। ২০১৭ সালের আগস্টে ওই রোহিঙ্গা ঢলের সময় স্থানীয় যারা নিজ জমি ও বাড়িতে এসব মানুষকে আশ্রয় দিয়েছিলেন, তারা এখন নিজেদের জমিজমা হারানোর শঙ্কায় পড়েছেন।

উখিয়ায় ঘুরে দেখা গেছে, রিকশা, অটোরিকশা, মাহিন্দ্রসহ বিভিন্ন গাড়ির চালক, খাবার হোটেল, আবাসিক হোটেল, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন কাজে, জেলেদের ফিশিং বোটে ও ব্যবসা বাণিজ্যের উল্লেখযোগ্য কাজ এরই মধ্যে দখল করে নিয়েছে রোহিঙ্গারা।
শুধু উখিয়া নয়, কক্সবাজার শহরেও রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে কাজ করতে দেখা গেছে অনেক প্রতিষ্ঠানে। কয়েকটি প্রতিষ্ঠানের মালিকরা জানান, স্থানীয়দের চেয়ে রোহিঙ্গারা স্বল্প বেতনে কাজ করে। তাই তারা রোহিঙ্গা শ্রমিকদের কাজে নেন।

সুশীলরা বলছেন, রোহিঙ্গারা কিভাবে কাটা তারের ঘেরা ও এপিবিএন পুলিশের চেকপোস্ট পার হয়ে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে? তারা কিভাবে স্থানীয়দের হক নষ্ট করে সল্প বেতনে কাজ করেন। এসব প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থাগ্রহণ না করলে স্থানীয়দের ক্ষুদা নিবারনে ব্যাপক বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে।
 
ক্যাম্পের বাইরে বের হওয়া প্রসঙ্গে কুতুপালংয়ের স্থানীয় বাসিন্দা ইমরান জানান,রোহিঙ্গাদের অনেক ক্ষমতা তারা স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তোয়াক্কা করে না। তাদের দাপটে স্থানীয়রা কাবু হয়ে যায়। অনেক রোহিঙ্গাই টমটম, রিকশা ও সিএনজি চালায়। বড় বড় ব্যবসা করে যা তারা ধরাছোঁয়ার বাইরে।

উখিয়া বালুখালীর গণমাধ্যম কর্মী এম রহমান বলেন ,কিছু স্থানীয় অসাধু ব্যাক্তিদের প্ররোচনায় রোহিঙ্গারা নানান অপকর্ম করে যাচ্ছে। নিজদের লোভনীয় উদ্দেশ্য হাছিল করতে রোহিঙ্গা শ্রমিক ব্যবহার করে প্রতিনিয়ত স্থানীয় দিনমজুরদের ভাতে মারছে।

প্রশাসন সুত্রে জানা যায় , উখিয়ার বিশাল জায়গা জুড়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রভাব স্থানীয়দের ওপর পড়েছে। একই সঙ্গে এসব এলাকায় পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। ক্যাম্প থেকে বেরিয়ে রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করছে। রিকশা, সিএনজি, অটোরিকশা চালাচ্ছে। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করে যাচ্ছি যেন রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে না আসতে পারে।

উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়দের বসতভিটা, ফসলের ক্ষেত, শ্রমবাজার- সব রোহিঙ্গাদের দখলে। আমার নিজের তিন একর জমিও রোহিঙ্গারা দখলে নিয়েছে। তাদের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার শিক্ষাব্যবস্থা। স্কুল-কলেজগুলোতে বিভিন্ন সংস্থার অফিস বসেছে। এছাড়া ক্যাম্পের বিভিন্ন এনজিও উচ্চ বেতনে রোহিঙ্গাদের নিয়োগ দিচ্ছে। বিশাল বিশাল স্বপ্ন দেখাচ্ছে কিছু দেশী-বিদেশী এনজিও সংস্থা।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। অথচ এখন রোহিঙ্গাদের কারণে নিজেদের ভবিষ্যৎ ও অস্তিত্ব নিয়ে উদ্বিগ্ন এ দুই উপজেলার স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

কোনাবাড়ীতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন