কেশবপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আজাদের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি পরিচালিত ‘হেল্প সেল’-এর মাধ্যমে এবার অক্সিজেন সরবরাহের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে। শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ নেতৃবৃন্দের কাছে ৬টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। অক্সিজেন সিলিন্ডার ৬টি গ্রহণ করেন হেল্প সেল-এর প্রধান কেশবপুর পৌর বিএনপির নেতা শেখ শহীদুল ইসলাম শহীদ, সদস্য উপজেলা যুবদলের সহ-সভাপতি আলমগীর সিদ্দিক, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা শেখ মেহেদী হাচান শিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক জাকির হোসেন।
এ সময় তিনি বলেন, গত বছর করোনা ভাইরাস সংক্রমণ দেখা দিলে আমি কেশবপুর হাসপাতালের জন্য একটি ইসিজি মেশিন দিতে চেয়েছিলাম এবং কেনা হয়ে গিয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমার কাছ থেকে মেশিনটি নেয়নি। তাই এবার কেশবপুরে করোনা আক্রান্ত রোগীদের জন্য একটি ‘হেল্প সেল’ সেবা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। কেশবপুরে যদি আরো অক্সিজেন সিলিন্ডার লাগে সে ব্যবস্থা করা হবে।
রোববার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে প্রথমে সাংবাদিক এম এ রহমানের পিতা আব্দুল মালেকের জন্য অক্সিজেন সিলিন্ডার হাতে তুলে দেন হেল্প সেলের প্রধান কেশবপুর পৌর বিএনপির নেতা শেখ শহীদুল ইসলাম শহীদ, সদস্য উপজেলা যুবদলের সহ-সভাপতি আলমগীর সিদ্দিক, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা শেখ মেহেদী হাচান শিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- যুবনেতা মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য মান্নাফ খান।
কেশবপুর উপজেলার যে কোনো স্থানে করোনা আক্রান্ত ব্যাক্তির অক্সিজেনের প্রোয়োজন হলে সরাসরি হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। যথাসময়ে পৌঁছে যাবে। সেবা পেতে কল করুন- ০১৯১১-০৬০২৯২,০১৭১১-৩৪৯১৭৭,০১৭১২-৬৩২৬৪৭,০১৯৭৩-৩৬৩০৫৬।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান