ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লৌহজংয়ে বেওয়ারিশ কুকুরের উৎপাত


তাজুল ইসলাম রাকিব, লৌহজং photo তাজুল ইসলাম রাকিব, লৌহজং
প্রকাশিত: ২৬-৮-২০২২ বিকাল ৫:৫৯

লৌহজংয়ের হাটবাজার ও পাড়া-মহল্লায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। হলদিয়া, কনকসার,বেজগাও, মালির অংক, বৌলতলী, নওপাড়া বাজার, মাইজগাও বাজারসহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত সবচেয়ে বেশি।

গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, মাইজগাও বাজার ও মাইজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেওয়ারিশ কুকুরের দল এদিক-ওদিক ঘুরছে। কুকুরের আতঙ্কে পথচারীরা নির্ভয়ে চলাচল করতে পারছে না। ১০-১২টি কুকুর আনাগোনা করে। যেকোনো সময় কামড়াতে পারে, এ আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে।
মাইজগাও এর বাসিন্দা ফারজানা আক্তার বলেন তাঁর ছেলে ও মেয়ে কে প্রতিদিন স্কুলে দিয়ে ও নিয়ে আসতে হয়। রাস্তার পাশে সারা দিনই ১৫ থেকে ২০টি বেওয়ারিশ কুকুর ছোটাছুটি করে। কুকুরের কামড়ের আতংকে হাতে লাঠি নিয়ে হাঁটতে হয়‌। লৌহজং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী  বৃষ্টি আক্তার বলেন, ‘স্কুলের সামনে প্রায়ই ১০-১২টি কুকুর ঘোরাঘুরি করে। স্কুলের দরজা থেকে বের হলেই চিৎকার করে। কুকুরের উৎপাতে স্কুল থেকে বের হতে ভয় লাগে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়