নোবিপ্রবির শিক্ষার্থী মাহিদ কে বাঁচাতে এগিয়ে আসুন
মা হারানো সংসারে বাবার একমাত্র সম্বল ছিলেন মাহিদুল ইসলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মায়ের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের সময় নিজেই রোগী হয়ে বিছানায় শুয়ে আছেন।
মাহিদুল ইসলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনে (৯ম ব্যাচে) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ থেকে স্নাতক পাশ করেন। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যাকুয়াকালচার বিভাগ থেকে স্নাতকোত্তর (সেশন ২০১৯-২০) সম্পন্ন করেন। শিক্ষাজীবনে প্রতিটি বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করা মাহিদ জীবন সাজানোর অনেক রঙ্গিন স্বপ্ন দেখেছে। কিন্তু ভাগ্যের নির্মম নিষ্ঠুরতায় তাকে আজ লড়াই করতে হচ্ছে মারাত্মক ক্রোনিক কিডনি ডিজিজের সাথে।
ছোট বেলায় মাকে হারিয়ে অনেকটাই অগোছালো হয়ে যায় তার জীবন। বড় ভাইয়ের বটবৃক্ষের মত ছায়ায় বেড়ে উঠা মাহিদের শুরু করা নতুন জীবনটা হঠাৎ ই আবার ভীষণ এলোমেলো হয়ে গেলো। দীর্ঘদিন নানান শারীরিক জটিলতায় ভুগছিল সে, এই অল্প বয়সেই তাকে মুখোমুখি হতে হলো মাইল্ড হার্ট আ্যটাক ও উচ্চ রক্তচাপজনিত নানান জটিলতায়। সবশেষে আগস্টের ০১ তারিখ বিশেষজ্ঞ ডাক্তার জানালেন মাহিদ ক্রোনিক কিডনি ডিজিজে আক্রান্ত, ক্রিয়েটিনিন লেভেল ৭.৩১ এবং সে এখন এই রোগের শেষ ধাপ তথা স্টেজ-৫ এ আছে । অর্থাৎ তার দুটো কিডনির প্রায় ৯০% অকেজো! এই অবস্থায় তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে এবং এর জন্য প্রয়োজন প্রায় ৫০ লক্ষ টাকা, যা পুরোপুরি বহন করা তার পরিবারের সামর্থ্যের বাহিরে। অথচ সাড়ে ১৬ কোটির এই দেশে অন্তত কিছু হাত যদি এগিয়ে আসে, তবে হয়তো বেঁচে যাবে মাহিদের স্বপ্ন। আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো বেচে যাবে এই মূল্যবান প্রাণ।
সহায়তা পাঠানোর ঠিকানাঃবিকাশ/নগদ (পারসোনাল)- ০১৮২৯৭৪৫৬৬২ (বন্ধু-আসাদ)০১৮২৩৭৪৩১৬০ (বন্ধু- জাফর)রকেট (পারসোনাল) ০১৮২৯৭৪৫৬৬২৫ (বন্ধু-আসাদ)ব্যাংক একাউন্ট বিবরনঃডাচ বাংলা ব্যাংকA/C name: Asad Ujjaman NurA/C no: 2501050014017Routing number: 090751572Maijdee Court Branch,অগ্রণী ব্যাংকA/C name: Asad Ujjaman NurA/C: 0200013084120NSTU Branch, Noakhaliইসলামী ব্যাংকA/C name: SOAB MIAA/C: 20502250203962503Routing number: 125751571Maijdee court branchমাহিদুল ইসলামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।তার পিতার নাম মনির আহমেদ ভুঁইয়া।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied