ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের হাতাহাতি ধাওয়া-পাল্টা ধাওয়া


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ১২:৬

ধামরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের ভেনুকে কেন্দ্র করে বর্তমান এমপি বেনজীর আহমদ ও সাবেক এমপি এম এ মালেক সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার ধামরাই থানা রোড সিটি সেন্টারে সম্মেলন প্রস্তুতি সভায় এমন ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংর্ঘষ।
জানা গেছে,আগামী ১৩ই সেপ্টেম্বর ধামরাই উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন তারিখ নিধারন করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতারা। সম্মেলনকে কেন্দ্র করে গত শুক্রবার (২৬ আগস্ট) থানা রোড সিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করেন সম্মেলন প্রস্তুতি কমিটি। সভায় ঘোষনা করা হয় হাডিঞ্জ স্কুলের মাঠে সম্মেলন করা হবে। সে সময় সাবেক এমপির সমর্থকরা যাত্রাবাড়ী মাঠে সম্মেলনের কথা বলে। পরে বর্তমান ও সাবেক এমপির সমর্থক মাঝে তর্কবিতর্ক হয় ও  হাতাহাতি - ধাওয়া -পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে।
প্রস্তুতি সভায় ধামরাই উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলনের প্রস্তুতি কমিটির আহবায়ক ও ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আবুল কাসেম রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা- ২০ আসনের সদস্য সদস্য ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ মালেক,ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু,ধামরাই পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন,ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,যুবলীগ নেতা হাফিজুর রহমান,কাউন্সিলর মোঃ সাহেব আলী, আমিনুল ইসলাম গার্নেল,ধামরাই পৌর যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান সহ দলের অনেক সিনিয়র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ধামরাই থানার ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন,উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল, পরে হাতাহাতি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত