ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ২:৩
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ফরহাদ শেখ নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। 
 
আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করা হয়। এ সময় রাস্তার উভয় পাশে বিভিন্ন ধরনের যানবহন আটকা পড়ে। 
 
শুকতাইল গ্রামের শত শত গ্রামবাসী মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা মহাসড়ক সম্প্রসারণ ও রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানান।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মহসীন উদ্দিনের আশ্বাসের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।পরে যানবহন চলাচল স্বাভাবিক হয়।
 
নিহতের বড় ভাই ও শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখ বলেছেন, বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অন্তত ৫ হাজার মানুষ গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পারাপার হন। মহাসড়কের উভয়পাশে দোকানপাট থাকায় পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই এই বাজার এলাকায় মহাসড়ক ও বিকল্প পারাপারের ব্যবস্থা করলে দুর্ঘটনা কমে আসবে। প্রশাসনের আশ্বাসে আমরা দুই দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছি।
 
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাব্বির রহমান বলেন, গত ২৪ আগস্ট গোপীনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরাদ শেখসহ দুই জন নিহত হন। মহাসড়কের ওই স্থান সম্প্রসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিকল্প পারাপারের ব্যবস্থার দাবীতে আধাঘন্টার মতো গ্রামবাসী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ