ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আড়াইহাজারে নাস্তা কিনতে গিয়ে দুর্বৃত্তের হাতে প্রাণ গেলো যুবকের আটক ১


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ৩:৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারি উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইদবারদি বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আব্দুল কাইয়ুম ওই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে। নিহত যুবক স্যানেটারী ব্যবসায়ী ছিলেন।
 
এই ঘটনায় পুলিশ হিমেল (২৫ ) নামের এক যুবককে আটক করেছে। হিমেল পাশ্ববর্তী বালিয়াপাড়া গ্রামের বাশারের ছেলে। স্বজনরা জানান, সকাল পৌনে ৭টার দিকে পরোটা কিনতে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হন কাইয়ুম। পরে সড়কের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয়রা। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কাইয়ুমের সঙ্গে কারও বিরোধ ছিল না বলে জানিয়েছেন স্বজনরা। তাকে বুকে ও হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
 
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার জানান, ওই যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতেও আঘাতের চিহ্ন আছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ একটু পর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
 
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, নিহতের হাতে একটি দামী মোবাইল ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে পারে। তবে আটকৃতকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের