ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের ৪শ পরিবারে খাদ্য সহায়তা দিলেন ইউপি সদস্য যাদব


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ৪:১৫
আন্দোলনরত চাম্পারায় চা বাগানের শ্রমিকদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদব। তিনি কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য।
গত ৯ আগস্ট থেকে আন্দোলন করছে চা শ্রমিকরা। মজুরী বৃদ্ধই সহ অন্যান্য দাবিতে প্রথম চার দিন দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করা হয়। এ সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। মজুরী বৃদ্ধির দাবিতে লাগাতার ধর্মঘটের ফলে অনেক চা শ্রমিক পরিবার খাবার নেই। ধারদেনা করে খেয়ে না খেয়ে চলছে সংসার। তবুও সতীর্থদের সাথে দাবী আদায়ে রাজপথে তারা তুলছেন স্লোগান। রুটি রুজির আন্দোলন করতে গিয়ে হাত খালি সবার। এক বেলা পেট ভরে খাবার জুটছে না কোনো কোনো পরিবারে। অনেক শ্রমিক বাগানের স্বচ্ছ পরিবারে হাত পাচ্ছে খাবারের জন্য। এ অবস্থায় আজ শনিবার সকালে চাম্পারায় চা বাগানের অসহায় ৪শ পরিবারের পাশে খাদ্য নিয়ে দাঁড়ান স্থানীয় ইউপি সদস্য যাদব। তিনি তার ব্যক্তিগত ও পরিবারে উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য তালিকায় রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম মটরডাল, ২৫০ গ্রাম সয়াবিন তেল ও ৫০০ গ্রাম লবন। খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি চা শ্রমিকরা। এক চা শ্রমিক বলেন, এ খাদ্য দিয়ে ছেলে মেয়ে নিয়ে এখন একটু খেতে পাব।
ইউপি সদস্য সজয় কিশোর যাদব বলেন, নায্য দাবি আদায়ের লাগাতার আন্দোলনে অনেক শ্রমিকের ঘরে খাবার নেই। পরিবারের সদস্যরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। বিষয়টি নিজ পরিবারকে বলার পর অসহায় পরিবারে খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত হয়। তার আলোকেই এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান