নওগাঁর আত্রাইয়ে পৃথক অভিযানে আটক ১০
নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে গাঁজা সহ ১০ জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট ) দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার বলেন, তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হিসাবদী নগর বাজারে একটি দোকান থেকে জুয়া খেলার অপরাধে মোজাম্মেল মন্ডল (৫২), শ্রী নিতাই চন্দ্র সরকার (৩৪), আইনাল হক (২২), লালু শাহ (২৮), জাকির হোসেন (২৭), আশিক প্রাং (২০) কে আটক করা হয়। সর্ব সাং উপজেলার মনিয়ারী ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামে। আটককালে জুয়ার বোর্ড থেকে নগদ পাঁচ হাজার ৪ শত টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই রাতে গাঁজাসহ গ্রেফতারকৃত ৩ আসামি হলেন, আশিফ ওরফে আহাদ মন্ডল (২৪), আব্দুল মজিদ মন্ডল (২৮) কে ৭৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উভয় সাং উপজেলার হাটকালু পাড়া ইউনিয়নের দীপ চাঁদপুর (পশ্চিমপাড়া) গ্রামে। সহ শিমুলিয়া গ্রামের মেছের আলী (৬৩) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এবং ২ লিটার চোলাইমদ সহ শ্রী মুকুল (৩৫) কে আটক করা হয়। তার বাড়ি আহসানগঞ্জ ইউনিয়নের জাতআমরুল গ্রামে।
আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সামসুজ্জামান সেন্টু
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু