ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে করোনা পরীক্ষাগারে গাদাগাদি : ছড়িয়ে পরার শঙ্কা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-৭-২০২১ রাত ৮:৯
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা পরীক্ষাগারে করোনা পরীক্ষা করতে আসা রোগীদের গাদাগাদি করতে দেখা যায়। রোববার (৪ জুলাই) সেখানে দেখা যায়, পরীক্ষা করতে আসা দূর-দুরান্তের রোগীদের ভিড় জমেছে। এতে আক্রান্ত না হলেও আক্রান্ত হওয়াল ঝুঁকি থাকছে শতভাগ। তারপরও একটি ছোট কক্ষেই ১০-১৫ জন গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছেন করোনার স্যাম্পল দিতে।
 
স্যাম্পল দিতে আসা পরেশ বলেন, আমি ৪-৫ দিন থেকে জ্বর, সর্দিতে ভুগছি। চিকিৎসকরা আমাকে করোনা পরীক্ষা করতে বলেছেন। এখানে পরীক্ষা করতে এসে ভিড় দেখে মনে হচ্ছে পরীক্ষা না করাই ভালো ছিল। আমার করোনা আছে কি-না তা আমি জানি না। তবে এখানে আক্রান্ত না হলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। অবশেষে তিনি পরীক্ষা না করিয়েই হাসপাতাল ত্যাগ করেন।
 
সদর উপজেলার শীবগঞ্জ এলাকার জয়নুল ইসলাম বলেন, আমি টিকিট কেটে সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার জন্য অপেক্ষা করছি কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে শুনি তারা ভেতরে ভেতরে সিরিয়াল নিয়েছে। এখন আর সিরিয়াল নেবে না। এ সময় অন্ধকার ঘরে মোবাইলের আলো জ্বালিয়ে নামের সিরিয়াল নিতে দেখা যায় কর্তব্যরত একজনকে।
 
এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, রোগীদের গাদাগদি না হওয়ার জন্য বড় যায়গায়, বড় পরিসরে করোনা পরীক্ষার ব্যাবস্থা করা হয়েছে। আমরা তাদের সচেতন থেকে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা নিশ্চিত করতে বলেছি।
 
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ২৮৬টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নতুন ৭ জনের মৃত্যুসহ মোট ৯৪ জন আক্রান্ত রোগী মারা গেছেন। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২৬১ জন।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়