ঠাকুরগাঁওয়ে নুরুল ইসলাম খোকা স্মৃতি শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জাকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে নুরুল ইসলাম খোকা স্মৃতি শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পৌরসভার ৭নং ওয়ার্ড যুব সংঘের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, বিশেষ অতিথি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, ক্রীড়া সংগঠক কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: হাবিব, ক্রীড়া ব্যক্তিত্ব খায়রুল ইসলাম, মাসুদ রানা, আমিনুল ইসলাম, যুবলীগ নেতা মীর শাহাদাত রতন, ওয়াহিদ চৌধুরী, মো: সজিব, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসনাত রুমনসহ আয়োজক টিমের সদস্য, উদ্বোধনীর ২টিমের খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান। উদ্বোধনী খেলায় বোদা ফুটবল একাডেমী টিম ৫-১ গোলে একতা সংঘ টিমকে পরাজিত করে। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন আলতাফুর আলিম।
সহকারী পরিচালক ছিলেন সোহরাব ও সোহাগ। খেলা চলাকালীন হাজারও দর্শক সমাগম ঘটে। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে। টুর্নামেন্টের পরবর্তী খেলায় আজ শনিবার একই ভেন্যুতে বিকাল ৪টায় তুমুলভাবে প্রতিদ্বন্দিতা করবে শুকতারা ও ইউনিটি ক্লাব টিম। টুর্নামেন্টে মোট ২৪টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো, বোদা ফুটবল একাডেমী, একতা সংঘ, শুকতারা, ইউনিটি ক্লাব, বিজয় বাংলা, সাবরিন একাডেমী, বাংলাদেশ ক্লাব, বড়মাঠ ফুটবল টিম, হাজীপাড়া আদর্শ ক্রীড়া সংঘ, আলী ভাই, স্টেডিয়াম একাদশ, সালন্দর একাদশ, এইচ.কে.এস.পি, উল্লাস, সরকারপাড়া আজাদ ক্লাব, হারুন একাডেমী, টিএমএস কোলনী, কহরপাড়া আদিবাসী যুব সংঘ, এসএন ফ্রেন্ডস ক্লাব, সাম্য ক্লাব, জামান ব্রাদার্স, সেভেন স্টার, সি.পি.এইচ.ডি ও বি. টেনডি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied