ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সংবাদ সম্মেলনে অভিযোগ

আদালতের আদেশ অমান্য করে  ওয়াক্ফ সম্পত্তির মসজি উচ্ছেদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২২ রাত ১০:২৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক উচ্ছ আদালতের আদেশ অমান্য করে বে-আইনীভাবে জোরপূর্বক ওয়াক্ফ সম্পত্তি দখল ও মসজিদ উচ্ছেদ করেছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী হলে এক সংবাদ সম্মেলনে উক্ত মসজিদ এর মোহাওয়াল্লীদের পক্ষ আব্দুল করিম ওরফে লালু মিয়া এ অভিযোগ করেছেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বক্শীবাজারে ১৭৯০ সালে তাদের পূর্ব পুরুষ পরবর্তী বংশধরদের উদ্দেশ্যে লিখিত মেহেরুক বিবি ওয়াক্ফ এস্টেট করেন। উক্ত ওয়াক্ফ এস্টেটের কিছু অংশে মসজিদ নির্মাণ করা হয়। অপর অংশে তাদের বংশধরেরা বসবাস করবে। আর মসজিদটির মোতাওয়াল্লী হিসেবে ১৯৬৮ সাল হতে তারা দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু গত কয়ক বছর ধরে স্থানীয় প্রভাবশালী মহল উক্ত সম্পত্তি দখলের পায়তারা করছে। তারই অংশ হিসেবে গত ৩০ জুন হঠাৎ বিনা নোটিশে রাস্তা বানানোর অজুহাতে ২৩২ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটির বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়। এতে মসজিদের ভেতরে রক্ষিত পবিত্র কোরআন শরীফসহ প্রাচীন শীলালিপিসহ মালামাল ক্ষতিগ্রস্ত হয়। 
এ ঘটনায় মোতয়াল্লী উ”চ আদালতে রীট পিটিশন দাখিল করেন। পর আদালতের বিচারপতিদ্বয় রীট পিটিশনে এডমিনিেিস্ট্রটর এর উপর রুল জারী করেন এবং তফসিল লিখিত ভূমিতে প্রার্থনা অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে এক স্থিতিবস্থাদেশ জারী করেন। 
কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন গত ২৩ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্টেট, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-০৩, ২৭ নং ওয়ার্ড কাউন্সিল ড. ওমর বিন আজিজ তামিম ও পুলিশ উক্ত ভুমিকে আদালতের আদেশ অমান্য করে কার্যক্রম শুরু করে। এ ঘটনায় আইনের দ্বার¯’ হয়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে। 
উল্লেখ্য, গত ৩০ জুন পুরান ঢাকার বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটের সামনের রাস্তাটি প্রশস্ত করতে উ”েছদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় একটি ওয়াকফ মসজিদ ভেঙে দেওয়ায় পরি¯ি’তি উত্তপ্ত হয়ে ওঠে। 

এমএসএম / এমএসএম

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২

শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি