ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আ’লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে : ড. নদভী এমপি


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ১১:৪৯

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। চলমান অপশক্তির মোকাবেলায় সকলকে সবসময় সতর্ক থাকতে হবে এবং উন্নয়নের ধারাবাহিতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। ২৭ আগস্ট শনিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহির উদ্দীন জহিরের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক ফজলে এলাহী আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া বেগম ইভা, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, কার্যনির্বাহী সদস্যা মিসেস রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির রাসেল, বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান আতিক, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুচ্ছফা চৌধুরী, শ্রী নিবাস দাশ সাগর, বীর মুক্তিযোদ্ধা আকতার আহমেদ সিকদার, পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওয়াহেদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহিনুর হোসেন খাঁন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মালিহা জামান মালা, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম গণি সম্রাট, এস.এম. আবদুল জব্বার , দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, জাতীয় শ্রমিক লীগ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক আবদুল হান্নান মুহাম্মদ ফারুক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান, স্হানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি নাছির উদ্দিন, যুবলীগ নেতা মো: সরওয়ার কামাল, মিকরাজ উদ্দীন পিন্চু, আবদুল্লাহ আল সায়েম, আ.স.ম দিদার, আ.ন.ম আবদুল্লাহ বাবলু, সাইফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি