ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ধর্মপাশা বাল্যবিবাহ : বরকে ১০ হাজার টাকা জরিমানা


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ৪-৭-২০২১ রাত ১০:৫৭

সুনামগঞ্জের ধর্মপাশায় বাল্যবিবাহ করতে আসা দেলোয়ার হোসেন নামে এক বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোনাজানা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।

জানা গেছে, দেলোয়ার হোসেনের সাথে সোনাজানা গ্রামের এক অপ্রাপ্তবয়স্ক কনের বিয়ে ঠিক হয়েছিল। রোববার বিকেলে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। এ খবর পেয়ে বিকেল ৩টার দিকে উপজেলা সহকারী কশিনার (ভূমি) আবু তালেব সেখানে যান এবং বিয়ে বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

এ সময় করোনা পরিস্থিতিতে জনসমাগম করে বিয়ের আয়োজন করায় দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দেলোয়ার হোসেন ১০ হাজার জরিমানা প্রদান করে এবং কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে করবে না বলে মুচলেকা দিয়ে মুক্তি পায়।

এমএসএম / জামান

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন