নজিপুর ফ্রেন্ডস ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌরসভায় স্থানীয় অরাজনৈতিক সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নজিপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্দোগ্যে ও পত্নীতলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ আগষ্ট) শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম ( পাবলিক মাঠে) বিকেল ৩ টার থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বিনামূল্যে বিভিন্ন রোগীর জন্য উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ্ ও সদ্য বিদায়ী আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) দেবাশিষ রায়ের সহধর্মিণী ডা. রূম্পা দাস সহ বিভিন্ন রোগের উপর প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ একদল মেডিকেল অফিসার সেচ্ছাসেবী ডাক্তার হিসাবে এ ক্যাম্পেইনে অংশ গ্রহন করেন।ডা মোঃ নেওয়াজ শরীফ, ডাঃ আতাবুল ইসলাম এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নূর-এ আকতার টিটু ও ডা. মোঃ আকিবুল ইসলাম। "রক্তে অর্জিত বাংলার মাটি,মানব সেবায় করবো খাঁটি " স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ও করা হয়।সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার শান্ত বলেন, সামাজিক সচেতনতা, সামাজিক উন্নয়ন, অসহায়দের বিভিন্ন ভাবে পাশে দাঁড়ানো তথা মানব সেবার জন্যই আমাদের এই সংগঠন।খোদ উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ্ বলেন বর্তমান তরুন, যুব সমাজ মাদক সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, সেখানে সংগঠনের এই তরুন, যুবদের সাথে ভালো কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।এমন আয়োজনকে ভূয়সী প্রশাংসার সুরে অভিবাদন জানিয়েছে স্থানীয় বিভিন্ন মহল।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি