ঠাকুরগাঁওয়ে অটোরিকসার টোল আদায় বন্ধের দাবিতে প্রতিবাদ ও স্মারকলিপি
ঠাকুরগাঁওয়ে পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত অটোরিকসা ও ভ্যানচালকদের কাছ থেকে জোরপূর্বক দৈনিক ১০ টাকা টোল আদায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা রিকসা-রিকসাভ্যান শ্রমিক ইউনিয়ন।
রোববার (২৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকরা কয়েকশ চার্জা অটোরিকসা নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মানুষ ও যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা সচল করে। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা অটোরিকসা, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, আমরা গরিব ও মেহনতী মানুষ। আমরা পৌরসভায় মালিকানা লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স ফি প্রদান করেছি। তারপরও আমাদের কাছ থেকে জোরপূর্বক দৈনিক ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। গত ১৩ জুলাই মেয়রকে স্মারকলিপি প্রদান করা হলে উনি একটি তদন্ত কমিটি করার কথা বলেন। কিন্তু অদ্যাবধি কোনো কার্যকরী পদক্ষেপ পাওয়া যায়নি ও টোল আদায় বন্ধ হয়নি। টোল আদায়কে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ স্মারকলিপি দিলে জেলা প্রশাসক আমাদের দাবি মেনে নিয়েছেন। আমরা আর কোনো টোল দেব না।
পরে শ্রমিকরা ফিরে যান।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied