ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় হাজারো মানুষ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৯-৮-২০২২ রাত ১২:৪২
সারাদেশে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি  এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে কক্সবাজারের কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুতুবদিয়া উপজেলা বিএনপি।
 
রবিবার(২৮ আগষ্ট) বিকেল ২টা থেকে  ডাকবাংলো মাঠে জড়ো হতে থাকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।   মিছিলে অংশ নয় উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশার কয়েক হাজার মানুষ। 
 
যদিও এদিন সকাল থেকে নানা উত্তাপ উত্তেজনা লক্ষ্য করা যায়। কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দের উপস্থিতি দেখা যায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। তারা জানিয়েছেন, নৈরাজ্য ঠেকাতে তাদের অবস্থান। পুলিশের তৎপরতাও ছিল। 
 
কোন ধরনের গন্ডগোল ছাড়াই শান্তিপূর্ণভাবে 
ডাকবাংলো মাঠে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন   কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  এটিএম নুরুল বশর চৌধুরী। 
 
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ সালাম কুতুবীর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোছাইন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ আহমদ চৌধুরী ও আবু মুছা কুতুবী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু,ছাত্র বিষয়ক সম্পাদক মোশাররফ হোছাইন বাপ্পা সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা