পাথরঘাটায় জমির মালিকানা ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন
বরগুনার পাথরঘাটা উপজেলায় ব্যক্তি মালিকানা জমি ফিরে পেতে মানববন্ধন করেছেন উপজেলার কাকচিড়া ইউনিয়নের কুপধন এলাকাবাসী। রোববার (২৮ আগস্ট) পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের কুপধন গ্রামে ভুক্তভোগী ও এলাকাবাসী এ মানবন্ধন করেন।
ভুক্তভোগীদের দাবি, নিজ জমি সঠিকভাবে বুঝে পাওয়া এবং খাস জমিতে ভূমিহীনদের জন্য আবাসন তৈরি করা। মানববন্ধনে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন- নিজাম উদ্দিন, আলী আকবর, পিয়ারা বেগমসহ জমির মালিকানা দাবিকারী ওয়ারিশগণ ও স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, ১৯৬৬ সালে কুপধন কমিউনিটি সেল্টারের নামে স্থানীয় দলিল উদ্দিন ও ছবেদ আলী তালুকদার পৃথক এক একর জমি অর্পণনামা প্রদান করেন। সেই থেকে ওই জমিতে কমিউনিটি সেল্টারের কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘ ৩০ বছর ধরে ওই কার্যক্রম বন্ধ এবং বিলুপ্ত হওয়ায় দানপত্রের দাতাবলে মূল দাতা ওই জমির মালিক হয়ে সরকারি কর পরিশোধ করেন। সে হিসাবে দলিল উদ্দিন ও ছবেদ আলীর ওয়ারিশরা প্রাপ্য। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ এমন স্বপ্ন নিয়ে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য আবাসনের কাজ চলমান। অথচ কমিউনিটি সেন্টারের নামে দেয়া জমিতে আবাসন তৈরি করা হচ্ছে। এতে ভূমি মালিকরা ভূমিহীন হয়ে পড়বেন। দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জমি উদ্ধারসহ খাস জমিতে আবাসন করার দাবি জানান তারা।
জমির ওয়ারিশ নিজাম উদ্দিন বলেন, জমি আমার দাদা দান করেছেন কমিউনিটি সেল্টারে, আমরা কোনো আবাসন করার জন্য জমি দান করিনি। যদি পুনরায় শেল্টার করা হয় তাতে আমাদের কোনো দাবি নেই। তবে দানকৃত দলিলের চুক্তিবলে যদি আমরা জমি পাই তাহলে আমাদের সঠিকভাবে জমি বুঝিয়ে দিয়ে এবং সরকারি খাস জমিতে উক্ত আবাসন করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার বলেন, এই জমি জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভূক্ত জমি। আপনারা চাইলে কাগজপত্র দেখতে পারেন।
এমএসএম / জামান
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
Link Copied