তাড়াশে বিএনপির বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াশ উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তেলের দাম বৃদ্ধিসহ নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি, বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন, জুলুমের প্রতিবাদে সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলীর সভাপত্বিতে মহুরী অফিসসংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণস সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির উপদেষ্টা শারিফুল ইসলাম আলম, সহ-সভাপতি দুলাল হোসেন, আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম সানোয়ার হোসেন সাজু, যুবদলের আহ্বায়ক শাহআলম ফকির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল খাঁ, শাহাদত হোসেন, জাহিদুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার