লৌহজংয়ে বৌলতলীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জের লৌহজংয়ের বৌলতলী তে সাপের কামড়ে মো. পারভেজ বেপারী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে লৌহজং উপজেরার বৌলতলী ইউনিয়নে বৌলতলী গ্রামে এ ঘটনা ঘটে। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক এখানে সাপে কাটা রুগীর ভ্যাকসিন নেই বলে ঢাকা নিয়ে যেতে বলেন। পরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন। নিহত পারভেজ বৌলতলী গ্রামের মো. হান্নান বেপারীর ছেলে।
তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। নিহতের ছোট ভাই মো. পলাশ বেপারী জানান, প্রতিদিনের ন্যায় আমরা দুই ভাই একসাথে ঘুমিয়েছি। রাত দেড়টার দিকে পারভেজ ভাই আমাকে বলে আমার ডান হাতের আঙ্গুলে কিসে যেন কামড় দিছে। এর পর থেকে চোখে ঝাপসা দেখতেছে। আমরা সাথে সাথে হাতে রশি দিয়ে বাঁধ দিয়ে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন আমাদের এখানে সাপে কাটা রোগীর ভ্যাকসিন নেই। তারা ঢাকায় নিয়ে যেতে বলেন। আমরা ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, যদি আমাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর ভ্যাকসিন পাওয়া যেত তাহলে আমার ভাই মারা যেতে না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুস সালেহিন জানান, রুগীকে অনেক সময় দেরি করে হাসপাতালে নিয়ে আসে এবং রুগীর পাল্স ছিলো না এখানে শ্বাসযন্ত্র ব্যবস্থা নেই তাই রুগীকে ঢাকায় রেফার করা হয়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied