ধামরাইয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সারাদেশ জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় বর্বরোচিত হামলায় হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) গাংগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে হাতকোড়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশটি হাতকোড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে শেষ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিক্ষোভকারীরা।
এ সময় গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজ্জামেল হক মোজার সভাপতিত্বে ও গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামছুর ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রাকিবুর রহমান খান ফরহাদ।
আরো বক্তব্যে রাখেন- ধামরাই থানা বিএনপির সহ-সভাপতি শহিদ মাস্টার,গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম,নজরুল ইসলাম, মহি উদ্দিন, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সাউদ হোসেন, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সবুর, ধামরাই থানা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী রবিউল হোসেন প্রল্লব, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এইচ এম লুৎফর রহমান প্রমুখ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied