ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়ির উদাখালী মডেল কলেজের অধ্যক্ষের অনিয়মের তদন্ত সম্পন্ন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ৪:২৮

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী মডেল কলেজের বর্তমান এডহক কমিটিতে ভুয়া সদস্য বানিয়ে কমিটি অনুমোদনের অনিয়মের তদন্ত সম্পন্ন  হয়েছে। জানা যায়, উদাখালী মডেল কলেজের এডহক কমিটিতে একমাত্র অভিভাবক সদস্য হিসেবে অধ্যক্ষ মো. এনামুল হক এর ভায়রা ভাই মো. মাহবুবর রহমানের নাম মনোনয়ন অর্ন্তভুক্ত করে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে অনুমোদন নেয়া হয়। অথচ উক্ত অভিভাবক সদস্যের কোন সন্তান উদাখালী মডেল কলেজে অধ্যায়ন করে না বা ইতিপূর্বে করেনি। কলেজের অধ্যক্ষ তার মনমতো কমিটি তৈরি করতে উক্ত ভুয়া অভিভাবককে মনোনয়নের জন্য সুপারিশ করেন।

এ অনিয়মের বিষয়ে কলেজ কমিটির সাবেক সদস্য মো. মোহেবুল্যাহ সরকার ও মোঃ শফিউল করিম সরকার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার এসএম কামরুজ্জামান মন্ডল দায়িত্বপ্রাপ্ত হয়ে রোববার বেলা ১১টা অনিয়মের তদন্ত সম্পন্ন করেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রী, এলাকাবাসীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে কথা বলেন।

উল্লেখ্য, ২০১০ সালে অবৈধ পন্থায় নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘোষণা পূর্বক উদাখালী মডেল কলেজের দায়িত্ব নেন মোঃ এনামুল হক। ভারপ্রাপ্ত অধ্যক্ষের ক্ষমতা পেয়েই তিনি ছাত্রী উপবৃত্তির টাকা আত্মসাৎ করতে থাকেন। এ বিষয়ে কলেজের তৎকালীন সভাপতি গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেবেকা সুলতানা তদন্ত করেন। তদন্তে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ভূয়া ছাত্রী দেখিয়ে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। আরও অভিযোগ আছে যে, এ রকম নানা অনিয়ম ও দূর্নীতি করেও বিভিন্ন কায়দায় ধামাচাপা দিয়ে অধ্যক্ষের পদে বহাল তবিয়তে আছেন মোঃ এনামুল হক।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার