নওগাঁর আত্রাইয়ে ভিক্ষুক পূর্ন বাসন ও বেকার যুবকের কর্মসংস্থান চেক বিতরন
নওগাঁর আত্রাইয়ে ভিক্ষুক পূর্নবাসন ও বেকার যুবকের কর্মসংস্থান প্রকল্পের চেক এবং আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভিক্ষুকদের পূর্নবাসন ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বি করার লক্ষে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে এই চেক ও ছাগল বিতরণ করেন।
সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ১৭ জন ভিক্ষুকের মাঝে মোট ২ লাখ ১২ হাজার পাঁচশত টাকার চেক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
চেক বিতরণ শেষে উপজেলার কয়রা আশ্রয়ন প্রকল্পের ১১জন আশ্রয়ন বাসিন্দাদের মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয় এবং আশ্রয়নে গড়ে তোলা ছাগলের সমন্বিত খামারের উদ্বোধন করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied