ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ৭ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২২ বিকাল ৫:৯
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ,(লাইসেন্স) বিহীন ৭ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার(ল্যাব)কে মোবাইল কোর্টের সিলগালা।২৯ আগস্ট (সোমবার)সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ১টা পর্যন্ত লাইসেন্স বিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 
এসময় বৈধ কাগজ পত্র(লাইসেন্স) দেখাতে না পারায় জলদি ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, জলদি মিনি ল্যাব,জলদি মা-মণি ডায়াগনস্টিক সেন্টার, জলদি মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার,জলদি মাতৃসদন হাসপাতাল,চাম্বলের ন্যাশনাল হাসপাতাল (প্রাঃ) লিমিটেড, চাম্বল জেনারেল হাসপাতাল সহ ৭ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ (সিলগালা) করা হয়।
 
মোবাইল কোর্ট পরিচালনাকালে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার শফিউর রহমান মজুমদার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।ডা.শফিউর রহমান মজুমদার বলেন, বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩ হাসপাতাল ও ৪ ডায়াগনস্টিক সেন্টার সহ মোট ৭ টি প্রতিষ্ঠানকে অনিবন্ধিত হিসেবে প্রাথমিক ভাবে চিহ্নিত করে সিলগালা করে দেওয়া হয়েছে।এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন,বাঁশখালী উপজেলার পৌরসভা ও চাম্বল বাজারে অবৈধ ও লাইসেন্স বিহীন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বৈধ কাগজ পত্র(লাইসেন্স)দেখাতে না পারায় তিন হাসপাতাল চারটি ডায়াগনস্টিক সেন্টার সহ ৭ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন