ধামরাইয়ে ৩টি প্রাইভেট ক্লিনিক সাময়িক ও ১টি পুরোপুরি বন্ধ ঘোষণা
ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।
এর আগে গতকাল সোমবার দিনব্যাপী বারবাড়িয়া, ইসলামপুর,ধামরাই বাজার,কাওয়ালীপাড়া বাজার অবস্থিত ক্লিনিক ও ডায়গনোস্টিক প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এ সময় বারবাড়িয়া বাজারের বারবাড়িয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামপুরের আল মদিনা স্কয়ার হাসপাতাল ও ধামরাই দক্ষিন পাড়ার ধামরাই ডায়াবেটিক সমিতি কে সাময়িক বন্ধ করে দেওয়া হয় এবং কাওয়ালীপাড়া বাজারের জনকল্যাণ জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে- যাদের লাইসেন্স নেই ওই ক্লিনিক বন্ধ করে দেয়া হবে। আর কিছু ক্লিনিক মালিকদের সংশোধন করার কথা বলা হয়েছিল। যারা সংশোধন করেনি তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হচ্ছে। এবং এ কার্যক্রম চলমান থাকবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ