অসাধু চক্রের ছোবলে হুমকির মুখে কয়রার সুন্দরবন
সুন্দরবন মায়ের মতন। এ বন উপকূলীয় অঞ্চলকে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। অথচ খুলনা দক্ষিণাঞ্চলের কয়রা উপজেলার উপকূলীয় সুন্দরবন নেতৃস্থানীয় অসাধু চক্রের হুমকির মুখোমুখি। কথিত এক সাংবাদিক ও স্থানীয় বন কর্মকর্তাদের যোগসাজশে অসাধু চক্র বিষ দিয়ে মাছ সংগ্রহ, হরিণ শিকার, অবৈধভাবে সুন্দরী গাছ ও গোলপাতা আহরণ বেড়েই চলেছে। বন রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনকে নিয়ে রমরমা ব্যবসায়ে মেতে উঠেছে ওই অসাধু চক্র।সাম্প্রতিক সময়ে রাতের আধারে তাড়াহুড়া করে স্থানীয় করাত কলে সুন্দরী কাঠ কাটতে যেয়ে একটি হাত কাটা পড়ে এক শ্রমিকের।
তথ্যানুসন্ধানে জানা গেছে, চলতি বছরে চোরা হরিণ শিকারী গ্রেফতার হয়েছে শতাধিক। আর বিষ দিয়ে মাছ সংগ্রহকালে আটক হয়েছে ২৬ জন আটক এবং নিষিদ্ধ সময়ে বনজ সম্পদ লুণ্ঠনে ৬০টি নৌকা জব্দ করা হয়। মামলা হয়েছে অর্ধশতাধিক। সুশীল সমাজের দাবি, প্রশাসনের তৎপরতা ও অভিযান স্থানীয় বন কর্মকর্তা ও অসাধু চক্রের ব্যবসার তুলনায় নিতান্তই কম। সুন্দরবনের সম্পদ অবৈধ আহরণ এবং ব্যবসা করে হয়েছেন তারা লাখোপতি। এদিকে সরকার হারাচ্ছে বহু রাজস্ব।
কয়রা মানব কল্যাণ ইউনিট সভাপতি আল আমিন ফরহাদ বলেন , সুন্দরবন উজাড়ের মুলে রয়েছে বন বিভাগের কিছু দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা এবং প্রশাসন ও কথিত সাংবাদিকদের নীরব ভুমিকা। প্রশাসনের তৎপরতা বৃদ্ধি এবং বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সচেতনতাই আমাদের সুন্দরবন রক্ষা করতে পারে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.বি.এম.এস দোহা (বিপিএম) জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে সাড়াশি অভিযান চালাচ্ছি। যতদ্রুত সম্ভব চোরা হরিণ শিকারী সহ অসাধু সিন্ডিকেটকে নির্মুল করা হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহায়তা কামনা করছি।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মো.আবু নাসের মহসিন হোসেন বলেন, দুষ্কৃতকারীদের নির্মূল করতে বন বিভাগের অভিযান চলমান রয়েছে। অচিরেই অসাধু চক্রকে আইনের আওতায় এনে সুন্দরবনের সম্পদ ও জীব-বৈচিত্রকে সংরক্ষণে আশু পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied